ফেসবুকের তথ্য পেতে বাংলাদেশে কার্যালয় চান পলক
বুধবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফেসবুকের তথ্য পেতে বাংলাদেশে মেটার কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশে মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও আর্টিফিসিয়াল ইনেইলজেন্স (এআই) বিষয়ক বিশেষজ্ঞ আরিয়ান জিমেনেজ এবং কনটেন্ট বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনাম ও ক্রেতার আস্থায় এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ননীড় ক্রাফট’
বৈঠকে ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নতুন চাকরির সুযোগ তৈরি করাসহ বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপন এবং ভবিষ্যতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ ফেসবুকের কাছে নিয়মিত তথ্য চায়। কিন্তু ২০১৬ সালে প্রথম তথ্য দেয় ফেসবুক। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা যেন কোনো তথ্য ফেসবুকের কাছে চাওয়া মাত্রই পাই সেজন্য বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপনের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের
পলক বলেন, সরকারি-বেসরকারি সেবাকে আরও সহজ করার লক্ষ্যে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পাওয়ার্ড গভর্নমেন্ট ব্রেইন তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। এআইর নেতিবাচক ব্যবহার কমানো এবং ঝুঁকি কমানোর জন্য সরকার একটি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) আইন করতে চায়। যদি মেটা চায় এআই পলিসির খসড়া প্রণয়নে অংশগ্রহণ করতে পারে।
প্রতিমন্ত্রী পলক বলেন, ফেসবুক হলো মানুষকে সংযুক্ত করার একটি মাধ্যম। আমি এর পজিটিভ দিক নিয়ে কাজ করছি ও ভবিষ্যতেও চাই। আমরা সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের পলিসির আদলে আইন করতে চাই।





