বিটিসিএলের সব ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।

আরও পড়ুন: মোবাইল কল ও ইন্টারনেট বিভ্রাট এড়াতে সচলে নতুন পদক্ষেপ নেওয়া হলো

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে, ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি এখন ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। ক্যাম্পাস গ্রাহকদের জন্য ১৫ এমবিপিএস প্যাকেজে এখন পাওয়া যাবে ৫০ এমবিপিএস গতি।

এছাড়া, ৮০০ টাকা: ১৫ এমবিপিএস ৫০ এমবিপিএস, ১০৫০ টাকা: ২০ এমবিপিএস ১০০ এমবিপিএস, ১১৫০ টাকা: ২৫ এমবিপিএস ১২০ এমবিপিএস, উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে।

১৩০০ টাকা: ৩০ এমবিপিএস ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকা: ৪০ এমবিপিএস ১৫০ এমবিপিএস, ১৭০০ টাকা: ৫০ এমবিপিএস ১৭০ এমবিপিএস

এই উদ্যোগের ফলে বিটিসিএলের গ্রাহকরা আগের একই খরচে আরও দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। প্রতিষ্ঠানটির আশা, এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি সঞ্চার করবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। গ্রাহক সন্তুষ্টি ও উন্নত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়ে গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিটিসিএল।