কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম প্রমুখ।
আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’
পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া রহমান ইতি, জমিয়তে ইসলামের সাধারণ সম্পাদক মাও. নেজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গিয়াস মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ সুলতান আহমদ টিপু, সদস্যসচিব মো. সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কুলাউড়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, জাসাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালমান হোসেন, কুলাউড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান নিশান, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান, জুলাই যোদ্ধা শেখ বদরুল হোসেন রানা, ছায়েম আহমদ, লিংকন আহমদ প্রমুখ।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়
আরও পড়ুন: গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
ঐতিহাসিক "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" উপলক্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তীর উপস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। সভা শেষে সিনিয়র শিক্ষক মাওলানা মো. ছদরুল আলমের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়
অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম, জয়রাজ উল্ল্যা, মীরা শর্মা, আবুল কাশেম, নজরুল ইসলাম, অজয় মালাকার, সাজু ও সুস্মিতা গোয়ালা।
সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগমের সার্বিক তত্ত্বাবধানে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারজান, তাসনিমা আহমেদ ও সাবিহা জুমায়রা আল সফর।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। পরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





