কুলাউড়ায় র্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় পাইপগান ও থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার গভীর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডের পশ্চিম পাশে রাজানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাজানগর চা বাগানের ভেতর থেকে একটি দেশীয় পাইপগান ও থানা থেকে লুটকৃত দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪





