ইরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান, উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

বুধবার (১৫ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ইরানি সূত্রের বরাতে জানা গেছে, একটি প্রতিনিধিদলসহ তিনি রাজধানী তেহরান-এ পৌঁছেছেন। সেখানে উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পুনরারম্ভ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি বা পরোক্ষ যোগাযোগের ইঙ্গিত মিলছে। এ প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে বলে জানা যায়।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই সফর নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ইঙ্গিত দিচ্ছে। তবে সেনাপ্রধানের সফরসূচির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।