চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

Sanchoy Biswas
মো. ওবায়দুল ইসলাম রবি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চারঘাট প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক ও সোনার দেশ-এর প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া নাগরিক টিভির জেলা প্রতিনিধি ও দি এশিয়ান এজ-এর রাজশাহী বিভাগীয় প্রধান ওবায়দুল ইসলাম রবিকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: পিআইবিতে ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দি এশিয়ান এজ-এর প্রতিনিধি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনতেজার-এর প্রতিনিধি সজল ইসলাম এবং দপ্তর সম্পাদক দৈনিক আমাদের রাজশাহী-এর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরভূমি-র প্রতিনিধি রাজন ইসলাম, বিজনেস বাংলাদেশ-এর প্রতিনিধি সম্রাট আলী, কান্ট্রি টুডে-র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং রাজশাহী দর্পণ-এর প্রতিনিধি শিমুল আলী।

আরও পড়ুন: ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিককে মারধরের অভিযোগ

সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা আগামী দুই বছর স্বচ্ছতা, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে পূর্বের কমিটির কয়েকজন সদস্য নতুন কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।