এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশে উন্মোচন হলো অনার ৬০০ সিরিজ
বাংলাদেশের বাজারে নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘অনার ৬০০ ৫জি’ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড HONOR। নতুন এই সিরিজে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবিকে সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে।
বুধবার (৭ মে) রাজধানীর Radisson Blu Dhaka Water Garden-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার Lang Guoসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া দেশের শীর্ষ প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার ও ইনফ্লুয়েন্সাররা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: অ্যাপলের বিরুদ্ধে সিরির এআই ফিচার বিলম্ব মামলায় ২৫০ মিলিয়ন ডলারের সমঝোতা
অনুষ্ঠানে পণ্যের উপস্থাপনার পাশাপাশি অনারের ‘এআইওটি’ ভিশন নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। অতিথিদের জন্য ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স ও ফ্যাশন শোর আয়োজন।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “আমাদের কাছে প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনার ৬০০ সিরিজের শক্তিশালী এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও সহজ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ তৈরি করতে চাই।”
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘ক্রেয়ন ড্রয়িং’ প্রোফাইল ছবি, যেভাবে করবেন
অনার ৬০০ ৫জি সিরিজের অন্যতম আকর্ষণ এর ০.৯৮ মিলিমিটার বেজেল, যা স্মার্টফোন খাতের সবচেয়ে সরু বেজেলের মধ্যে অন্যতম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইন, কম্পোজিট ফাইবার ব্যাক ও ম্যাট মেটাল ফিনিশ। এছাড়া এতে রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন, যা ডিভাইসটিকে দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেবে।
ফটোগ্রাফি অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে যুক্ত করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম। ভিডিও ধারণে স্থিতিশীলতা নিশ্চিত করতে এতে রয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
নতুন সিরিজের সবচেয়ে আলোচিত সংযোজন ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্থির ছবিকে ভিডিওতে রূপ দিতে পারবেন। পাশাপাশি ফিচারটি সহজে ব্যবহারের জন্য যুক্ত করা হয়েছে ডেডিকেটেড এআই বাটন। এছাড়া কম আলোতেও উন্নত ছবি তুলতে এতে রয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা’, যা এআই কালার ইঞ্জিন ও ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদম সমন্বয়ে কাজ করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে প্রো ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ এবং রেগুলার ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’ চিপসেট। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনগুলোতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত চার্জিং সুবিধায় যুক্ত করা হয়েছে ৮০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জ প্রযুক্তি।
অনার ৬০০ প্রো ভ্যারিয়েন্টের ১২+২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, রেগুলার ভ্যারিয়েন্টের ৮+২৫৬ জিবি ও ১২+২৫৬ জিবি মডেলের দাম যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ৬৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক—এই তিনটি রঙে পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে ‘অনার ৬০০ লাইট’ স্মার্টফোনও উন্মোচন করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা আগামী ১৫ মে পর্যন্ত প্রি-বুক করতে পারবেন।
অনার বাংলাদেশের প্রত্যাশা, নতুন এই সিরিজ দেশের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম এআই-নির্ভর অভিজ্ঞতায় নতুন





