দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৫ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুটি চাকা লাইনের বাইরে এসেছে। এখনো উদ্ধার কাজ চলছে। এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: একনেকে একসঙ্গে ৩ মেট্রোরেল প্রকল্পের অনুমোদন