১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন মন্ডল (৪৫) শুক্রবার ভোর ৩টায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি।

নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন ভাত মুখে তুলবেন না। ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার আয়োজনকৃত খাবারের হাঁড়ি ফেলে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এই প্রতিজ্ঞা করেন। এরপর থেকে কলা, চিঁড়া ও শুকনো খাবারই গ্রহণ করতেন।

আরও পড়ুন: রাজশাহী সিটিসহ ১৪ পৌরসভায় মশা নিধনে স্থায়ী পরিকল্পনা, ১৪ মাসে ডেঙ্গুতে মৃত্যু ২১

ছেলে শাহ আলম জানান, বাবাকে ভাত খাওয়ানোর জন্য বহুবার চেষ্টা করা হয়েছিল, তবে তিনি অটল ছিলেন। ২০২৫ সালের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নেন। ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।

নিজাম উদ্দিন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে এলাকায় পরিচিতি লাভ করেছিলেন।

আরও পড়ুন: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত