জনপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে’র মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এই গায়িকা। কৃষ্ণকলির অসুস্থতার ব...