রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সেনাপ্রধান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তিনি।
আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি
এর আগে রোববার সকালে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তিনটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন ড. ইউনূস।





