বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

তৃতীয় দিনে মিরাজের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের লিড ৮১

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষেও ব্যক্তিগত অর্জনে সবার থেকে এগিয়েছিলেন তিনি। এবার মিরপুর টেস্টেও খারাপ সময়ে দলের হাল ধরেছেন অলরাউন্ডার মিরাজ।  ৮৭ রানে অপরাজিত তিনি। মিরাজের দুর্দান্ত ইনিংস ও অভিষিক্ত জাকের আলির সঙ্গে রেকর্ড গড়া জুটিতে মিরপুর টেস্টে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৮১ রান। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। 

বুধবার ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। বৃষ্টি ও আলোকস্বল্পতায় আজ সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান।

আরও পড়ুন: Challenge Roth 2026 সফলভাবে শেষ করে বাংলাদেশের পতাকা উড়ালেন মোস্তাফিজুর রহমান

১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে রেকর্ড ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ।

জাকের আলি ১১১ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করে আউট হন। অষ্টম উইকেটে অফ স্পিনার নাইম হাসানের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিরাজ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ এরপর  মাত্র ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। ১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের কল্যাণেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে লিড নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ।

আরও পড়ুন: নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগামীকাল চতুর্থ দিনে ব্যাটসম্যানদের নিয়ে মিরাজ কতটা লড়াই চালিয়ে যেতে পারবেন তা হলফ করে বলা মুশকিল। তবে বৃষ্টি ভাগ্য ফেবার না করলে টাইগারদের হার এড়ানো কঠিন হয়ে যাবে।